সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ইমা-মাইক্রো সংঘর্ষে নববধূ নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ৮০১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের সৈয়দপুর বাজারে ইমা গাড়ী ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে নবগৃহবধু সাথী বেগম (২৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনন্ত ৫ জন। গতকাল বৃহস্পতিবার বিকালে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন জানান, ওই দিন বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির সৈয়দপুর বাজারের সন্নিকটে রহমান ফিলিং ষ্টেশনের সামনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা-মেট্রো-চ (১৫-৫৮২৫) এবং নবীগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী ইমা পরিবহনের একটি গাড়ী সিলেট মেট্রো ছ(১১-১২৮২) এর মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মুর্মুষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে সন্ধ্যা সাড়ে ৬ টায় সাথী বেগম (২৫) নামে নব গৃহবধু চিকিৎসারত অবস্থায় মৃত্যুর খোলে ঢলে পড়েন। নিহত সাথী বেগম উপহেলার কুর্শী ইউনিয়নের গহরপুর গ্রামের মাস্টার আব্দুর বারীর কন্যা। ৫/৬ মাস পূর্বে সাথী বেগমের বিয়ে হয় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের লহরজপুর গ্রামের বেলজিয়াম প্রবাসী সাইফুল ইসলামের সাথে। অন্যান্য আহতদের পরিচয় জানা যায় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com