শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচংয়ে এমপি মজিদ খান ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ৫৬৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং এর ঐতিহ্যবাহী অরাজনৈতিক ধর্মীয় ও আত্মশুদ্ধিমূলক সংগঠন ‘বানিয়াচং ইসলাহুল উম্মাহ্ পরিষদ’ এর ২৪তম বার্ষিক অধিবেশন গত ২৭ জুন সকালে স্থানীয় ৫/৬ নং বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা বশীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রওশন ইজদানীর সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং শাহী ঈদগাহ্রে ইমাম শায়খুল হাদীছ আল্লামা ফজলুর রহমান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, মাওঃ শায়খ মুখলিছুর রহমান, মাওঃ আবিদুর রহমান, প্রিন্সিপাল মাওঃ আবদাল হুসেন খান, ভাইস প্রিন্সিপাল মাওঃ কাজী আতাউর রহমান, মাওঃ আব্দুল জলীল ইউসুফী, মাওঃ মুজিবুর রহমান যশকেশরী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুবীন উদ্দীন, আলহাজ্জ্ব মাস্টার নূরুল হুদা বিশ্বাস, আলহাজ্জ্ব ডাঃ হারুনুর রশীদ ও ডাঃ মনির লস্কর প্রমুখ। সংগঠনের এক বছরের আয়-ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ আলহাজ্জ্ব আব্দুশ শহীদ সর্দার।
প্রধান অতিথি এমপি মজিদ খান বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য বানিয়াচংয়ের আলেম প্রশংসার দাবীদার। তিনি বানিয়াচঙ্গের সর্বস্তরের উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রকৃত আলেম-উলামারা কখনো সন্ত্রাস ও জঙ্গীবাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, হতে পারেন না। মূলতঃ ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com