মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

উত্তর সাঙ্গরে সংঘর্ষে আহত শতাধিক

  • আপডেট টাইম শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে নির্বাচনী বিরোধের জের দুই দলের সংঘর্ষে মহিলা ও শিশুসহ শতাধিক লোক আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর থেকে বিকাল ৩টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।
জানা যায়, উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জালাল খন্দকারের পক্ষের নুরুল হুদা ও ইউসুব উল্লার পক্ষে সিরাজ আলীর নির্বাচনী বিরোধ নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় জানে আলম (৭), হোসেন মিয়া (৩০), আলমগীর (৩০), তারেক (২৫), সাইদুল (২০), ইসরাইল (১৫) ও আবু লেইছ (৩৫) সহ কমপক্ষে ৫০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বানিয়াচঙ্গ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com