সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

সদর উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভায় চাউল বিতরণ ভিজিএফ-এর চাউল ঈদ উপলক্ষে শেখ হাসিনার উপহার ॥ এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। বিগত দিনগুলোতে এ সরকার হবিগঞ্জ-লাখাইয়ে যে উন্নয়ন করেছে, আর কোন সরকার তা করতে পারেনি।
গত বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় ভিজিএফ’র চাউল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, দেশের দরিদ্র লোকজন যাতে ঈদের দিনে ভাল-মন্দ খেতে পারে সে উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনা উপহার হিসাবে এ চাউল দিয়ে আসছেন। শুধু তাই নয়, এ সরকার বছরের প্রথম দিনে প্রথম শ্রেণি থেকে শুরু করে এসএসসি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার পাশাপাশি উপবৃত্তি দিয়ে আসছে। যার ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে আগ্রহী হচ্ছে। আর এ কারণেই সারাদেশে শিক্ষার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি সকলের সন্তানকে বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে বলেন, আপনারা যদি আপনার সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলেন, তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে আর পরিশ্রম করতে হবে না। এতে করে সকলের পরিবার সুন্দরভাবে পরিচালনার পাশাপাশি দেশও এগিয়ে যাবে। এ সময় উপস্থিত জনতা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে ২ হাজার ৪৮০ জন, গোপায়া ইউনিয়নে ২ হাজার ৬শ’ ৫০ জন, শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নে ১ হাজার ১শ’ জন, শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬শ’ ২১ জনসহ ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com