বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের নালমূখে ব্রীজ ধসে জনদুর্ভোগ চরমে ঝুঁকি নিয়ে যাতায়াত

  • আপডেট টাইম শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৬০২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও খোয়াই নদীর পানির ¯্রােতে চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের নালমূখ বাজার সংলগ্ন ছড়ার ব্রীজটি ধসে পড়েছে। ফলে ১০-১২টি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ রয়েছে। ব্রীজটি নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। অপরদিকে ওই সড়কে চলাচলকারী পথচারীরা মারাত্মক ঝঁকি নিয়ে যাতায়াত করছেন। জনগুরুত্ব¡পূর্ণ ব্রীজটি দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ নালমূখ বাজারে আসতে পারছেনা কেউ’ই। লাদিয়া, রাখী, পাচঁগাও, কাকাউস, মহদীর কোনা, একঢালাসহ প্রায় ১০টি গ্রামের মানুষের দুর্ভোগ চরমে পৌছেছে। দ্রুত ব্রীজটি নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলকাবাসী। এ ব্যাপারে মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন জানান, পাহাড়ী ঢল ও খোয়াই নদীর পানির ¯্রােতে ব্রীজটি ধসে পড়েছে। ফলে ইউনিয়নের দক্ষিণাঞ্চলের সাথে কেন্দ্রীয় হাঠের যোগাযোগ বিচ্চিন্ন হয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com