সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নির্বাচনী আচরনবিধি লংঘনের অভিযোগে মাধবপুরে চেয়ারম্যান প্রার্থী অসিমের ২ কর্মীকে ৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগে মাধবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন চৌধুরী অসিমের দু কর্মীকে ৩ হাজার টাকা জরিমানা ও কয়েকজন কর্মীকে সতর্ক করা হয়েছে। নির্বাচনে প্রার্থীদের আচরনবিধি পর্যবেক্ষনে গতকাল দিনভর মাধবপুরের প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ও জেলা নির্বাচনী কর্মকর্তা মোঃ মনির হোসেন। গতকাল বিকেলে নোয়াপাড়া বাজারে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন চৌধুরী অসিমের পক্ষে একটি মাইক্রোতে পোষ্টার লাগিয়ে নির্বাচনী প্রচারনার সময় অনু চৌধুরী নামে এক কর্মীকে ১ হাজার টাকা, সন্ধ্যায় আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ভ্যান যোগে পোষ্টার ও সাউন্ডবক্স নিয়ে অসীমের পক্ষে নির্বাচনী প্রচারনার সময় খোকন নামে তার এক কর্মীকে ২ হাজার টাকা।  এছাড়া মাধবপুর বাজারে পাভেল চৌধুরীর নেতৃত্বে হাইয়েস মাইক্রোযোগে একদল সমর্থক সংঘবদ্ব হয়ে হলুদ গেঞ্জি পরে অসীমের দোয়াত কলম প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনা চালানোর সময় তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com