মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের সাবেক চেয়ারম্যান গোলাপকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৬৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতারকৃত আওয়ামী লীগ, নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে সেফহোমে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ জুলাই তাকে সেফহোমে জিজ্ঞাসাবাদ করতে পারবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এ সংক্রান্ত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এই আদেশ দেন। একই সঙ্গে গোলাপের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। তিনি বলেন, আমরা আজ দুইটি আবেদন করেছিলাম। এক. তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় আবেদন। আদালত আগামী ২২ আগস্ট প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন। আরেকটি আবেদন করেছিলাম, সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতির জন্য। আদালত আগামী ১২ জুলাই তাকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
আবুল খায়ের গোলাপ নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক। ২০১৫ সালের ১৭ জুলাই তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে একই উপজেলার নিশাকুড়ি গ্রামের আছকির উল্লাহর ছেলে মো. মানিক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। গত ১১ এপ্রিল গোলাপকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com