মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে পোশাক কর্মীকে ধর্ষণ ॥ ধর্ষক কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ভাড়াটিয়া ঘরে একা পেয়ে স্থানীয় এক পোশাক কারখানার নারী কর্মীকে ঘরে আটক করে জোরপূর্বক ধর্ষণ করেছে এক লম্পট। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ ধর্ষক সোহেল মিয়া (২২) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে মঙ্গলবার সকালে কারাগারে পাঠিয়েছে। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
মামলার তদন্তারী কর্মকর্তা এসআই আবুল কাশেম জানান, গত ১৮ জুন রাতে বেঙ্গাডোবা একটি ভাড়াটিয়া বাসায় স্থানীয় একটি পোশাক কারখানার এক যুবতীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট সোহেল মিয়া।
এ ব্যাপারে ধর্ষণের শিকার যুবতীর মা তাসলিমা বেগম বাদি হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার ভোর রাতে বেঙ্গাডোবা গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ধর্ষক সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন পিপিএম এর সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ আদালতে সোহেল মিয়াকে হাজির করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com