বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল ও লাখাইয়ে বজ্রপাতে আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল ও লাখাইয়ে বজ্রপাতে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ওই সময় হবিগঞ্জে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। এ সময় বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের সাজিদ মিয়ার পুত্র সাহেদ মিয়া (৩০), একই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সুরুজ আলীর পুত্র দরবেশ আলী (৫০), মিরপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র সিরাজ আলী (৫৫) বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়। এতে তাঁরা গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে লাখাই উপজেলার করাব গ্রামের ইসু মিয়ার পুত্র আব্দুল আলী পার্শ্ববর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়। এতে সে গুরুতর আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com