শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

আজমিরীগঞ্জে উপজেলা পরিষদের রাস্তা ভেঙ্গে গেছে ॥ যোগাযোগ ব্যাহত

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৪৬৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে অতিবর্ষণে লালমিয়া বাজার থেকে উপজেলা পরিষদগামী রাস্তা ভেঙ্গে গেছে। এল ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর সদরের লালমিয়া বাজার থেকে উপজেলা পরিষদগামী রাস্তাটি জনগুরুত্বপুর্ণ। ওই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক চলাচল করে থাকে। এ ছাড়া যাত্রীবাহী টমটম, রিক্সা সহ মালবাহী ট্রলি, টেলাগাড়ী চলাচল করে। ওই রাস্তাটি লালমিয়া বাজার থেকে উপজেলা পরিষদ, পল্লী বিদ্যুৎ অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে এ.এ.বি.সি পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত পৌঁছেছে। গত ২/৩ ধরে অতিবর্ষণ জনিত কারণে ওই রাস্তা সংলগ্ন বাইদ্যা বিলের পানির উচ্চতা একদিকে বেড়ে যায়। অন্যদিকে সংলগ্ন জমির পানির উচ্চতা কম থাকায় একদিকের পানির অতিরিক্ত চাপ সইতে না পেরে রাস্তার মাটি দেবে গিয়ে পানি প্রবেশ করছে। এতে করে পিচসহ রাস্তাটি দেবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিকালে রাস্তার ভাঙ্গা অংশে মাটি ভর্তি কয়েকটি বস্তা ও কচুরিপানা ফেলা হয়। এ ছাড়া দুটি পাইপ দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা সাময়িক ভাবে চালু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com