মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে আশরাফ আলীকে পূর্ব দেবপাড়াবাসীর সমর্থন

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাওলান আশরাফ আলীকে সমর্থন দিয়েছেন দেবপাড়া ইউ/পি ৭নং ওয়ার্ডের পূর্ব দেবপাড়া গ্রামবাসী। গত ১৪ ফেব্র“য়ারী সন্ধ্যা ৮টায় ইমামগঞ্জ বাজারে শতাধিক লোকের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রামের সাবেক সভাপতি প্রবীণ মুরুব্বী আসুদুল্লাহ। সভায় প্রার্থী মাওলানা আশরাফ আলী আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য এলাকার সর্বস্তরের জনগণের কাছে আন্তরিক সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন। সভায় উপস্থিত মুরুব্বীগণ নিজ নিজ বক্তব্যে মাওলানা আশরাফ আলীকে পুর্ণসমর্থন ব্যক্ত করেন। সভায় পঞ্চায়েতের মুরব্বীগণ একমত পোষন করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে মাওলানা আশরাফ আলীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট গ্রামের বর্তমান সভাপতি মধু মিয়া, সাবেক মেম্বার আঃ হামিদ (হামদু মিয়া), আলফু মিয়া, আঃ গনি, আমির হোসেন, তাজুদ মিয়া, যুবনেতা দেলাওর মিয়া, আঃ নূর, হাফিজ গোলাম কিবরিয়া, শাহ্ আলম মিয়া প্রমূখ। পরিশেষে সভাপতির বক্তব্যে আসুদুল্লাহ দলমত নির্বিশেষে মাওলানা আশরাফ আলীর পক্ষে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com