মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

স্থানীয় সরকার সাংবাদিকতা এ্যাওয়াড পেলেন নবীগঞ্জের সাংবাদিক আজাদ

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘স্থানীয় সরকার সাংবাদিকতা এ্যাওয়ার্ড-২০১৩’ পেয়েছেন নবীগঞ্জের সাংবাদিক এম এ আহমদ আজাদ। গতকাল রবিবার ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ঢাকা অফিস থেকে ই-মেইলের মাধ্যমে বিজয়ীদের এ ঘোষনা জানিয়ে দেয়া হয়।
আগামী ২৭ ফেব্র“য়ারী বৃহস্পতিবার সকাল  ১০ টায় বাংলাদেশ প্রেস ইনষ্ট্রিটিউট (পিআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে তাকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে। ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও এসডিসি উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত ‘স্থানীয় সরকার সাংবাদিকতা এ্যাওয়ার্ড-২০১৩’ প্রতিযোগিতায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে ইস্যূভিত্তিক লেখনীর মাধ্যমে নবীগঞ্জের সাংবাদিক এম এ আহমদ আজাদ সিলেট ও রাজশাহী বিভাগীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করেন। সাংবাদিক এম, এ আহমদ আজাদ এ স্থানীয় সরকার বিষয়ক তার লেখা দৈনিক সমকাল, দৈনিক সবুজসিলেট, দৈনিক তরফ বার্তা, দৈনিক খোয়াই ও সাপ্তাহিক প্রথমসেবা পত্রিকায় প্রকাশিত হয়েছে। গত বছরের ফেব্র“য়ারীতে ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি’র) সিটিজেনস ভয়েস ফর ইমম্প্র“ভ লোকাল পাবলিক সার্ভিসেস (সিভিআইপিএস) প্রকল্প দুটি বিভাগের সাংবাদিকদের জন্য ‘স্থানীয় সরকার সাংবাদিকতা পুরস্কার ২০১৩’ ঘোষনা করে। এতে প্রায় ৩ শতাধিক সংবাদ জমা পড়ে। পরবর্তীতে জাতীয় পর্যায়ে জুড়িবোর্ড যাছাই বাছাই ক্রমে ৫ জনের নাম ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com