মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গের মদনপুরে হাওরে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মদনপুর হাওর থেকে নিখোঁজের ৪দিন পর বিষ্ণু দাস নামের স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মদনপুর হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ স্কুল ছাত্র উপজেলার রাজানগর গ্রামের হরিদাসের পুত্র। সে ঢাকার সাভার এলাকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। জানা যায়, গত ৪ জুন বিষ্ণু দান নিখোঁজ হলে তার পিতা হরি দাস বানিয়াচং থানায় জিডি করেন। অনেক স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে মদনপুর হাওরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, সে ঢাকার একটি স্কুলে পড়ালেখা করত। স্কুল বন্ধ থাকায় কিছু দিনের জন্য সে বাড়িতে বেড়াতে এসেছিল। কি কারনে ঘটনাটি ঘটেছে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com