মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। আত্মহননকারী স্কুলছাত্রী হচ্ছে, লোহাইদ গ্রামের শিশু মিয়ার মেয়ে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রাকিবা (১৭)। গতকাল বুধবার সকালে উপজেলার লোহাইদ গ্রাম থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দেওয়ান বাজার এলাকার এক যুবকের সাথে রাকিবার বিয়ে ঠিক হয়। ঈদের ৪ দিন পর বিয়ের দিন ধার্য করা হয়। এ সংবাদ শুনে রাকিবা মানসিকভাবে ভেঙে পড়ে।
মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে বাড়ির সকলের অগোচরে আমগাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে রাকিবা আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com