মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাট উপজেলা পরিষদের ২ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার টাকার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৬৫৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের ২ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ১শ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুুধবার বেলা ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাজেট পেশ করেন উক্ত সভার সভাপতি চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুু তাহের। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়াম্যান লুৎফুর রহমান, কাজী সাফিয়া খাতুন, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামসু, কৃৃষি অফিসার জালাল উদ্দিন সরকার, চুনারুঘাট হাসপাতালের টিএইচও দেবাশীষ দেব নাথ, হাজী আলীম উল্লাহ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এ কে আফসার আহমেদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মাসুদুল ইসলাম, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আঃ রশিদ, দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামছুন নাহার চৌধুরী, গাজিপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ন খাঁন, রানীগাঁও ইউপি চেয়ারম্যান নুরুল মোমীন চৌধুরী ফারুক, শানখলা ইউপি চেয়ারম্যা ফজলুর রহমান তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, সমবায় অফিসার এমরানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন, চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সমকাল চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক আহমেদ তরফদার মাসুম, চুনারুঘাট রিপোর্টার্স ইউটিনির সেক্রেটারি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক আজিজুল হক নাছির, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ প্রমূখ। সভায় ২ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ১শ টাকা বাজেট ধরা হয়েছে। উন্নয়ন তহবিল ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ১শ ও রাজস্ব তহবিল ৯৫ লাখ ৭১ হাজার টাকা ধরা হয়েছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com