বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মারামারি ঘটনার শালিসে নিস্পত্তির পর থানায় মামলা ॥ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৭১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর বেতাপুর গ্রামে মারামারির ঘটনা শালিসে নিষ্পত্তির পর মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় পুলিশ একজনকে আটক করেছে।
মৌলদ মিয়া জানান, ওই গ্রামের মতিন মিয়ার সাথে একই গ্রামের মৌলদ হোসেনের বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১ মে সকালে  বিরোধপূর্ন রাস্তা দিয়ে মৌলদ মিয়া গরু নিয়ে যাবার সময় বাধা প্রদান করলে উভয় পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটে। বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম ও কবির মিয়ার মধ্যস্থায় ১০ মে সকালে ফজল মিয়ার বাড়িতে সাবেক মেম্বার সিরাজ মিয়া সভাপতিত্বে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে উপস্থিত ছিলেন নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া, সাবেক মেম্বার জিল্লুর রহমান, আঃ রহিম, কনর মিয়া মাষ্টার প্রমুখ। বৈঠকে ৭ সদস্যর বোর্রে সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি মিমংসা হয়। কিন্তু বিরোধ মিমাংসা হওয়ার ১৭ দিন পর মতিন মিয়া বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত বৃহম্পতিবার রাতে পুলিশ মৌলদ হোসনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com