বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পোনা মাছে বাজার সয়লাব

  • আপডেট টাইম সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৯৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জ্যৈষ্ট মাসে অব্যাহত বর্ষণে খাল-বিল, নদী-নালা, হাওর পানিতে ভরপুর। এ পানিতে মিটাপানির বিভিন্ন প্রজাতির মাছের ডিম ফুটতে না ফুটতেই এক শ্রেণির অর্থলিপ্সু মানুষ কারেন্ট জালসহ বিভিন্ন ধরণের জাল দিয়ে রেনুপোনা পর্যন্ত ছেকে তুলছে। এগুলো প্রকাশ্যে বাজারে বিক্রি করা হচ্ছে। পোনামাছ ধরা আইনে নিষিদ্ধ থাকলেও এর তোয়াক্কা করছেনা কেউ। এমনকি এ বিষয়টি যারা দেখভাল করার কথা তাদেরও কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।
হবিগঞ্জের বিভিন্ন খাল-বিল, নদী-নালা, হাওর থেকে অবাধে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনামাছ। এর মধ্যে বড় প্রজাতি বোয়াল, আইড়, রুই, কাতলসহ নানা জাতের মাছের পোনা। জেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, মৎস্যজীবী ও অমৎস্যজীবী এক শ্রেণির লোক অতি লোভের বশিভুত হয়ে কারেন্টজাল, মশারি জাল ও কনুই জালসহ বিভিন্ন ধরণের জাল দিয়ে অতি ছোট ছোট পোনামাছ ধরে বাজারে অবলীলায় বিত্রি করছে। সম্প্রতি শহরের চৌধুরীবাজার, শায়েস্তানগর বাজার, বগলা বাজারসহ বিভিন্ন হাট-বাজারে এবং রাস্তাঘাটে বিক্রি করতে দেখা গেছে। এর মধ্যে বোয়াল মাছের পোনা অধিক। এসব মাছ এ সময়ে না ধরলে মাছগুলো ২/৩ মাস পরই বড় আকারে পরিণত হত। এতে মাছের স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি অন্যান্য স্থানেও সরবরাহ করা যেত। কিন্তু অবাধে পোনামাছ নিধন করার ফলে হাওরগুলো মাছশুন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থা সচেষ্ট হলে অর্থকরী এই মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি আমিষ চাহিদা পূরণ করাও সম্ভব বলে সচেতন মহলের অভিমত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com