বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি ॥ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম শনিবার, ৩ জুন, ২০১৭
  • ৫৯৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ ৩ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নিয়েছে।
শুক্রবার ভোর রাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বাগুনিপাড়া গ্রামের সৌদি প্রবাসী লায়েছ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে।
লায়েছ মিয়ার পিতা আকবর আলী ওরফে খুরশেদ জানান, তার ছোট ছেলে সিএনজি চালক আফজল মিয়া রাতে জনৈক রোগীকে হাসপাতালে দিয়ে বাড়ীতে ফিরে দরজা খুলে ঘরে প্রবেশ করতেই পূর্ব থেকে ওৎপেতে থাকা ৫-৭ জনের ডাকাতদল ঘরে ঢুকে পড়ে। পরে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলম বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে এ ঘটনার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com