শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সাহারা মরুভূমিতে পিপাসায় প্রাণ গেল ৪৪ জনের!

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমিতে পানির অভাবে ৪৪ জনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তিদের বহনকারী গাড়ি বিকল হয়ে পড়ার পর পিপাসায় তাঁরা মারা যান। বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে রেডক্রস বিবিসিকে এ কথা জানিয়েছে। রেডক্রসের কর্মকর্তা লাওয়াল তাহের বলেন, এ ঘটনায় ছয়জন বেঁচে যান। তাঁরা সবাই নারী। তারা হেঁটে দূরবর্তী একটি গ্রামে পৌঁছাতে সক্ষম হন। নাইজারের ডার্কু শহরে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাইজেরিয়ার একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ঘানা ও নাইজেরিয়ার নাগরিকেরা সাহারা মরুভূমি দিয়ে লিবিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন। পথে মরুভূমির মধ্যে তাঁদের বহনকারী গাড়ি বিকল হয়ে যায়। এক পর্যায়ে পিপাসায় শিশুসহ ৪৪ জন মারা যান। নাইজার থেকে লিবিয়া যাওয়ার এই পথটি অভিবাসন প্রত্যাশীদের উত্তর আফ্রিকায় প্রবেশের প্রধান পথ। উত্তর আফ্রিকায় পৌঁছার পর অভিবাসন প্রত্যাশীরা সেখান থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে থাকে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাহারা পার হওয়াটা অভিবাসন প্রত্যাশীদের এই ভ্রমণের সবচেয়ে বিপজ্জনক অংশ। অভিবাসন প্রত্যাশীদের গাদাগাদি করে গাড়িতে তোলা হয়। অবশিষ্ট সামান্য জায়গায় অল্প কয়েক লিটার পানি রাখা হয়। নাইজার কর্তৃপক্ষ রয়টার্সকে বলেছে, বিস্তৃত সাহারা মরুভূমিতে ঠিক কতজন মারা গেছেন তা জানা প্রায় অসম্ভব। গত জুনে নাইজারের আলজেরিয়া সীমান্তবর্তী এলাকায় ২০ শিশুসহ ৩৪ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ পাওয়া যায়। সরকারের এক মন্ত্রী তখন বলেছিলেন, পাচারকারীরা অভিবাসন প্রত্যাশীদের ফেলে রেখে চলে যাওয়ার পর পিপাসায় তাঁদের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com