বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভায় গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে ইফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৬২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। বুধবার পৌরভবনে অনুষ্ঠিত ওই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর এলাকার রাজনীতিক, আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ হবিগঞ্জের গন্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র মাহে রমজান মাস শুরুর প্রথম দিন হতে টানা ৪র্থ দিন এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। প্রথম দিন এতিমদের সম্মানে, দ্বিতীয় দিন ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে, তৃতীয় দিন সাংবাদিকদের সম্মানে ও চতুর্থ দিন গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে অনুষ্ঠিত হয় দোয়া ও ইফতার মাহফিল। ৫ম দিন পৌর পরিষদ, পৌর কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে অনুষ্ঠিত হবে দোয়া ও ইফতার মাহফিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com