মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

একক প্রার্থী নির্ধারন করতে লাখাই থানা বিএনপির সভা ॥ ২ প্রার্থীর সভা বয়কট

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী নির্ধারনে লাখাই থানা বিএনপির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী মঙ্গলবার একক প্রার্থী ঘোষণা করা হবে। সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। তবে এই কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে সভা বয়কট করেছেন দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থী। কোন অঙ্গ সংগঠনও বিএনপির ওই সভায় অংশ গ্রহন করেনি। এ নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, আসন্ন লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে লাখাই থানা বিএনপির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান আগা মিয়া, নির্বাহী সদস্য এডভোকেট শামছুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম মোল্লা তাজ চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করেন।
এদিকে বিএনপির কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী একক প্রার্থী নির্ধারণ করতে গত বৃহস্পতিবার লাখাই থানা বিএনপির এক সভা থানা বিএনপির সহ-সভাপতি হাবিবুল্লা বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদু তালুকদার আব্দালের পরিচালনায় এ অনুষ্ঠিত হয়। তবে কোন অঙ্গ সংগঠন এই সভায় অংশ গ্রহন করেনি। সভায় একক প্রার্থী নির্ধারন করতে হাবিবুল্লা বাহারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী মঙ্গলবার প্রার্থী ঘোষণা করবে।
সভা চলাকালে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে আরেকটি সভা আহ্বান করার দাবী জানান ওয়াহিদুজ্জামান আগা মিয়া। কিন্তু তার এই দাবী আমলে নেয়া হয়নি। ফলে এই কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে সভা বয়কট করেন চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান আগা মিয়া ও এডভোকেট শামছুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com