মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা মোহাম্মদ ফিরোজের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৭৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হল প্রয়াত জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজের। গত রবিবার দুপুর ২ ঘটিকায় স্থানীয় শিরিষ তলায় ১ম জানাজার নামাজ শেষে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খাঁন এম,পি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জিকে গউছ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, জেলা জাসদের সভাপতি এডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফি, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ও মরহুমের ছোট ভাই কৃষি ব্যাংক সিবিএর কেন্দ্রীয় সভাপতি ও আওয়ামী শ্রমিকলীগ হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজু। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আব্দুল হাই, সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মোছাব্বির, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, বিশিষ্ট আইনজীবি এডভোকেট আব্দুল মতিন খাঁন, এডভোকেট আবুল খায়ের, এডভোকেট নুরুল আমিন, এডভোকেট মোঃ নুরুজ্জামান, মৌলভীবাজার জেলা জাসদের নেতা সুইট ভাই ও হাসান আহমেদ রাজা, হবিগঞ্জ জেলা জাসদ নেতা মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ, সৈয়দ জাহেদুর রহমান, আব্দুল হাই, তোতা মিয়া চৌধুরী, শাহজান খান, মিনহাজ উদ্দিন খান লেচু, এডভোকেট সৈয়দ কামরুল ইসলাম সেলিম, আব্দুল হান্নান মাহমুদ গাজী, জিয়াউল হাসান তরফদার মাহিন, শাহ আশিকুর রহমান, মঈন উদ্দিন চৌধুরী শাম্মু, শাকিল মোহাম্মদ, গোলাম রব্বানী, ওয়াহিদ্দুজ্জামান মাসুদ, সাইদুল হক, মাসুক মিয়া, মরতুজা মিয়া, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা সেলিম চৌধুরী, আলমগীর খান সাদেক, এডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, গণজাগরণ মঞ্চ নেতা কমরেড হমায়ূন খান সহ জাসদের শতশত নেতাকর্মী সহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উক্ত জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
এ সময় মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুস চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাসদ, জেলা বাসদ, গণজাগরণ মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংঘঠন। এর পর বিকাল ৫ ঘটিকায় উনার নিজ গ্রামের বাড়ী চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের দৌলতপুর গ্রামের ঈদ গাঁ ময়দানে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। ২য় জানাজার নামাজে সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমেদ সহ এলাকার শতশত গন্যমান্য ব্যাক্তি সহ হাজারও জনতা মরহুম এর জানাজায় অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com