শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

বাহুবলে বালুর ট্রাক চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৫৯৫ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ বাহুবল উপজেলার  মিরপুর বাজারে বালু বোঝাই ট্রাক চাপায় ছালমা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার  সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর মাছের বাজার নামকস্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ছালমা বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার গোকর্ণ গ্রামের আয়াত আলীর  মেয়ে । সে দীর্ঘদিন যাবৎ মা বাবার সাথে মিরপুর বাজারে বসবাস করে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি ওই সময়ে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় চলিতাতলা থেকে শায়েস্তাগঞ্জগামী বালু বোঝাই একটি  ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১১-৩৪৯৩) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এদিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে । খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন খন্দকার ও একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com