বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে পূর্ব শত্র“তার জের ॥ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৫১৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব শত্র“তার জের ধরে একই পরিবারের ৩জনকে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে গাজীপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। এহতরা হলেন, ওই গ্রামের  ইদ্রিছ আলী (৪৫) ও তার মেয়ে রাবেয়া খাতুন (১৮) তার জামাতা হেলাল মিয়া (২২)।
আহত ইদ্রছ আলী জানান, তার মেয়ে রাবেয়া খাতুন ও আউলিয়া খাতুন ২টি মোরগ মুড়ারবন্দ নাসির উদ্দিন (রঃ) দরবার শরীফের মাজারের নামে মান্নত করেছিল। ওই মান্নতের ২টি মোরগ একই গ্রামের কাদির মিয়ার পুত্র ফয়সল মিয়া, কাউছার মিয়া, আঃ কাদিরের পুত্র সুজন মিয়া ও আব্দুল কাদির মোরগগুলি চুরি করে অন্য বাড়িতে জবাই করে রান্না করে খেয়ে পেলে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ইদ্রিছ মিয়া এব্যাপারে ফয়সল মিয়া ও তার ভাই কাউছার মিয়াকে জিজ্ঞাসা করলে তারা এসময় ক্ষিপ্ত হয়ে ইদ্রিছ আলী ও তার মেয়ে রাবেয়া খাতুন এবং জামাতা হেলাল মিয়াকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে ইদ্রিছ আলী বাদী হয়ে ৫ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি লিখিত দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com