মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ পুনর্গঠন সংগঠনের নাম পরিবর্তন

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৭৭ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডস এর কার্যকরী পরিষদ পুনর্গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাজেদুল হক চৌধুরী মিন্টু ও সাধারণ সম্পাদক হিসেবে পূনরায় নির্বাচিত হয়েছেন এম এ মুনতাকিম ও সাংগঠনিক সম্পাদক  জিয়া উদ্দিন তালুকদার মনোনিত হয়েছেন। গত ১০ ফেব্র“য়ারী স্থানীয় এক রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সভা অনুষ্টিত হয়। এতে উপস্থিত সদস্যদের সর্ব-সম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র সংশোধন করে তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন ছাড়াও সংগঠনের বর্তমান নাম হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডস থেকে পরিবর্ত করে “হবিগঞ্জ সোসাইটি, ইউকে” করা হয়। সাধারণ সভায় বক্তাগণ বিগত দশ বছর যাবত সোসাইটির বিভিন্ন কর্মকান্ড-তৎপরতার কথা পুনরূল্লেখ করে ভবিষ্যতে এ সংগঠনের কাযক্রম বৃদ্ধির মাধ্যমে হবিগঞ্জ তথা বাংলাদেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় সর্বসম্মতি ক্রমে সংগঠনের বর্তমান সভাপতি রানা মিয়া চৌধুরী, সহ-সভাপতি কামাল হোসেইন ও কোষাধ্যক্ষ শমশেদ বখত চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়।
কার্যকরী পরিষদের কর্মকর্তারা হলেন, সভাপতি মাজেদুল হক চৌধুরী (মিন্টু), সহ-সভাপতি সৈয়দ ইকবাল, আতাউর খন্দকার, সাধারণ সম্পাদক এম এ মুনতাকিম, যুগ্ম সম্পাদক এ এম চৌধুরী মাসুদ, রহমত আলী, কোষাধ্যক্ষ মঈনুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা আনওয়ারা সিদ্দিকা, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা খানম হ্যাপী, সদস্য জুলফিকার চৌধুরী, হোসেইন ফেরদৌস, হুমায়ূন কবির চৌধুরী, নজরুল ইসলাম, হাসানুল বর চৌধুরী, ছুটন চৌধুরী, বজলুল হাকিম, সৈয়দ মুজাম্মিল আলী, দেওয়ান পারভেজ, মুনিম আহমদ, মোঃ মকসুদ মিয়া, লিটন গনি, এ বি চৌধুরী অপু, সিজুল মিয়া ও ওবায়দুল কবির খোকন।
বিদায়ী সভাপতি রানা মিয়া চৌধুরী সংগঠনের দায়িত্ব পালনে সহযোগিতার জন্য কার্যকরী পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নব-নির্বাচিত সভাপতি মাজিদুল হক চৌধুরী সংগঠনের অতীত ঐতিহ্য ধারণ করে সামনের দিকে নিয়ে যেতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি হবিগঞ্জের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার জন্য তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com