মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে চুনারুঘাট উপজেলা

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের সাথে সাথে উপজেলা সদরসহ সবগুলো হাট বাজারে পোষ্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের প্রচারণা সম্পর্কিত নির্বাচন কমিশনের আচরণবিধির ৭ নম্বর ধারায় “পোষ্টার, লিফলেট, হ্যান্ডবিল ব্যবহার সংক্রান্ত বাধা-নিষেধ” অনুচ্ছেদে বলা হয়েছে, দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুটিঁসহ দন্ডায়মান কোন স্থপনা বা বস্তুতে পোষ্টার সাঁটানো যাবে না। এ সংক্রান্ত বিধিনিষেধ থাকায় প্রার্থীদের  পোষ্টার এক বিল্ডিং থেকে অপর বিল্ডিংএ দড়ি দিয়ে টাংগিয়ে দেয়া হচ্ছে। যার ফলে পোষ্টারের ভিড়ে  উপজেলা সদরের আকাশ দেখা যাচ্ছেনা। আগামী ২৭ ফেব্র“য়ারী চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান (কাপ-প্লেইট), মোঃ আবু তাহের (আনারস), জামাল উদ্দিন কাউছার (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার (চশমা), মশিউর রহমান চৌধুরী সোয়েব (টিউবওয়েল), কাজী এম.এ. খালেক (তালা), স্বপন সাওতাল (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদা খাতুন (কলস), কাজী শাফিয়া আক্তার (হাঁস) ও সুফিয়া মজুমদার আলেয়া (পদ্মফুল) প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পর থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের পক্ষে কর্মী সমর্থকরা উপজেলার বিভিন্ন এলাকায় পোষ্টার সাঁটাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com