মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে তেলবাহী গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে তেলবাহী গাড়ি চাপায় সামছুল ইসলাম (৩৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। নিহত সামছুল ইসলাম উপজেলার লামাতাসী ইউনিয়নের শিবপাশা গ্রামের আব্দুল মতলিবের পুত্র। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলা জাঙ্গালিয়া নামকস্থানে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরস্থ জাঙ্গালিয়া চৌরাস্তা এলাকায় সড়ক পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী গাড়ি সামছুল ইসলামকে চাপা দেয়। এতে তিনি নিহত হন।
ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা আধাঘন্টার বেশি সময় মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয়পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার অবরোধ তোলে দিলে পুনরায় যান চলাচল শুরু করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com