বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে সাংবাদিকদের সাথে এএসপির মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৫৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান বলেছেন, পুলিশ-মিডিয়া সম্পর্কোন্নয়ন আইন-শৃংখলার জন্য অত্যন্ত জরুরী।
কারণ পুলিশ ও মিডিয়ার লোকজনের কর্ম এক সুতোয় গাঁথা। তিনি বলেন, এ ক’দিনে আমি বাহুবল-নবীগঞ্জের মানুষকে ভালবেসে ফেলেছি। এতটাই ভালবেসেছি যে, যাবারকালে আমাকে কষ্ট পেতে হবে। আমি এখানকার মানুষের মাঝে ভাল কাজের মাধ্যমে অনেকদিন বেঁচে থাকতে চাই। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাহুবল মডেল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। সাংবাদিকদের দাবির জবাবে এএসপি রাসেলুর রহমান বলেন, আপনারা মিডিয়ার লোকজনের তথ্য আদান প্রদানের সুবিধার জন্য একজন নির্দিষ্ট অফিসারকে ‘মিডিয়া অফিসার’ নির্ধারণ করে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব। তার মাধ্যমে আপনারা তথ্য আদান-প্রমাণ করবেন। তাতে তথ্য আদান-প্রদানের সহজলভ্যতা নিশ্চিত হবে। তিনি আরো বলেন, বাহুবল ও মিরপুর বাজারের যানজট নিরসনে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।
বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওঃ নূরুল আমিন, পংকজ কান্তি গোপ, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, যুগ্ম সম্পাদক এফ.আর হারিছ, অর্থ সম্পাদক এম এ মজিদ তালুকদার, সাহিত্য সম্পাদক সেলিম আখঞ্জী, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, আব্দুল মজিদ শেখ, এম এ জব্বার ফুল মিয়া, মোশাহিদ উদ্দিন চৌধুরী, আব্দুল হান্নান রেনু, মঈনুল ইসলাম, ইসমাঈল মাহমুদ ফিরোজ, হুমায়ূন কবির, সোহেল আহমেদ, মনিরুল ইসলাম শামীম ও সামিউল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com