মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে গৃহবধুর রহস্যজনক মৃত্যু ॥ হত্যা না-কি আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এনিয়ে দুই পরিবারের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হত্যা নাকি আত্মহত্যা এনিয়েও সৃষ্টি হয়েছে ধুম্রজাল।
চুনারুঘাট উপজেলার রাজার বাজার বড়বাড়ি গ্রামে রোকসানা আক্তার (২৫) নামের এক গৃহবধুর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছে। সে ওই গ্রামের কামাল মিয়ার স্ত্রী।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে পরিবারের সকলের অগোচরে ওই গৃহবধু বিষক্রিয়ায় ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে একই উপজেলার লাতুড়া গ্রামের নুহ মিয়ার কন্যা। তার পরিবারের লোকজন জানান, রোকসানা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছে। ইতোপূর্বেও সে কয়েকবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com