মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জড়িয়ে রেখে আহত মনিবের প্রাণ বাঁচাল কুকুর!

  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৬৬৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা প্রদেশে আহত মালিককে জড়িয়ে ধরে রাখে তাঁরই পোষা কুকুর, টনি। যাতে জীবন বাঁচলো মনিব জেসাস হিউকের। সংকটাপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় পোষা কুকুর নিয়ে অনেক কাহিনী আমরা শুনে থাকি। মানুষ ও কুকুরের সম্পর্ক নিয়ে শুধু ইংরেজি ভাষাতেই শতাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। যেগুলোর বেশির ভাগই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। অনেকেরই মতে গৃহপালিত পশুর মধ্যে কুকুর মানুষের সবচেয়ে ভালো বন্ধু। কুকুর যে আসলেই প্রভুভক্ত প্রাণী, তা আরেকবার প্রমাণিত হলো।
ঘটনাটি আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা প্রদেশের। সেখানে জেসাস হিউকে নামে এক ব্যক্তি গাছ কাটতে গিয়ে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় টনি নামে পোষা কুকুরটি ছিল তাঁর সঙ্গে। অবস্থা করুণ দেখে কুকুরটি মালিককে জড়িয়ে রাখেন। এতে গুরুতর ঠান্ডায় প্রাণে রক্ষা পান মালিক হিউকে। গত ১৪ মে মালিকের প্রতি কুকুরের প্রভুভক্তির অনন্য এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট হলে তা ভাইরাল হয়ে যায়।
স্থানীয় গণমাধ্যম ‘কোডেনা থ্রি’কে হিউকে জানান, ‘আমি জেগে উঠে দেখলাম কুকুরটি আমার ওপর শুয়ে আছে। এতে প্রচন্ড ঠান্ডায় প্রাণে বেঁচে গেছি আমি।’ হিউকে আরো বলেন, ‘এ সময় কুকুরটি উদ্ধারকর্মীদের কাছে আসতে বাধা দিচ্ছিল। কারণ সে ভেবেছিল, উদ্ধারকর্মীরা আমার ক্ষতি করতে পারে।’
কিউ বলেন, ‘টনিকে অনেক ভালোবাসি আমি। তার প্রতিদানও দিয়েছে সে।’ উদ্ধারকর্মী দলের পরিচালক জোসে লুইস হলম্যান বলেন, ‘কুকুরটি তার মালিকের সঙ্গ কোনোভাবেই ছাড়ছিল না। একেই বলা হয় নিঃস্বার্থ ভালোবাসা।’
সূত্র : এনটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com