সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ১৭ বোতল বিদেশী মদসহ ৩ পাচারকারী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরষপুর সীমান্ত এলাকা থেকে ১৭ বোতল বিদেশী মদসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। গতকাল বৃহষ্পতিবার সকালে হরষপুর ৫৫ বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক আকরাম হোসেনের নেতৃত্বে এক অভিযানে এ মদ উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী হরষপুর এলাকার ছাবির মিয়ার পুত্র মিন্নত আলী (৪৮), একই এলাকার হাজী আলী  আকবরের পুত্র বরকত উল্লাহ (৪৫) ও বরকত মিয়ার পুত্র জাহাঙ্গির আলম (১৮)কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ৫৫ ব্যাটালিয়ন বিজিবি’র সহকারী অধিনায়ক আকরাম হোসেন জানান, উদ্ধারকৃত মদের দাম ৫৫ হাজার টাকা। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com