মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে ৫০ পিস ইয়াবাসহ এক পান বিক্রেতা গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০১৭
  • ৬৭৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৫০ পিস ইয়াবাসহ আব্দুল হক (২৭) এক পানবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান, এএসআই রাসেল ও এএসআই শামছুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ নামক এলাকা থেকে আব্দুল হককে আটক করে তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে। আব্দুল হক শায়েস্তাগঞ্জ থানার সুতাং চানপুর গ্রামের মৃত আব্দুস ছোবানের পুত্র। সে ওই এলাকার পান ব্যবসায়ী। পরে পুলিশ বাদী হয়ে আব্দুল হকের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com