মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে বাল্য বিয়ে বন্ধ করে দিলেন ওসি মনিরুজ্জামান

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিলেন বাহুবল মডেল থানার ওসি মো: মনিরুজ্জামান। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ বাল্য বিয়ের আয়োজন করা হয়।
জানা যায়, আজ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ফারুক মিয়ার কন্যা ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার তানিয়া (১৬) এর বিয়ের দিন ধার্য্য ছিল। গোপনে বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, থানার ওসি ও মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিয়ে এসেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com