বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বাঁশডর দাশের কোনা গ্রামে শতাধিক গাছ কর্তন

  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৫০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাঁশডর দাশের কোনা গ্রামে রাতের আধারে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। যার মূল্য ৫ লক্ষাধিক টাকা হবে বলে স্থানীয়দের ধারণা। উক্ত গাছ কাটা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। উভয় পক্ষই পুলিশের নিকট পরস্পরের বিরুদ্ধে মৌখিক অভিযোগ প্রদান করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটানায় বাঁশডর ও দাশের কোনা গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বাশডর গ্রামবাসী সূত্রে জানা যায়, বাঁশডর ও দাশের কোনা গ্রাম দু’টির পঞ্চায়েতি রাস্তা ও খেলার মাঠের পাশসহ পতিত ভূমিতে গ্রামবাসী রোপনকৃত মেহগনী, একাশীসহ বিভিন্ন জাতের গাছ রোপন করে।
বাঁশডর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল জব্বার, কমরু মিয়া, গোলাপ মিয়া, মতিন মিয়া, ফারছু মিয়া, ছুরুক মিয়া দাবী করেন, গত শনিবার দিবাগত রাত্রে দাশের কোনা গ্রামের কামাল মিয়া ও রব্বান মিয়ার নির্দেশে একদল লোক শতাধিক গাছ কেটে ফেলে। গাছ কাটার সময় বাঁশডর গ্রামের কিছু লোক দেখে এগিয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুতগতিতে পালিয়ে যায়। গ্রামবাসী আরো জানান, শত বছর ধরে ওই ভূমি তারা ভোগ দখল করে আসছেন। সম্প্রতি কামাল মিয়া গংরা জালিয়াতির আশ্রয় নিয়ে ওই ভূমির মালিকানা দাবী করছেন।
অপর দিকে, দাসের কোনা গ্রামের কামাল মিয়া জানান তার ৩ শতাধিক গাছের চারা কেটে ফেলা হয়েছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কামাল মিয়া জানান, তার মালিকানাধীন ৬ কেয়ার জায়গার উপর প্রায় ৩ বছর পূর্বে দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক গাছের চারা রোপণ করেন। গাছের চারা নিয়ে একই গ্রামের লন্ডন প্রবাসি আব্দুল কাদির ও কাশেম মিয়ার সাথে তার বিরোধ চলে আসছে। কামাল মিয়ার দাবী লন্ডন প্রবাসীর লোকজন গাছগুলি কর্তন করেছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, গাছ কাটার বিষয়ে বিরোধীয় দুই পক্ষের কাছ থেকে পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com