বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে গণসংযোগকালে সৈয়দ আহমদুল হক- জনগণের প্রতি আমার গভীর ভালবাসা রয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমদুল হক। মতবিনিময় সভায় তিনি বলেন আমি কারো বদনাম করে ভোট চাইতে আসিনি। জনগণের প্রতি আমার গভীর ভালবাসা রয়েছে। তাই প্রতিদিন শত শত মানুষ আমার কাছে আশা যাওয়া করেন। সবাই আমাকে ভোট দিবে বলে আশ্বাস প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা ও চরনুর আহম্মদ গ্রামে আয়োজিত মতবিনিময় সভায় একথাগুলো বলেন। সাবেক জেলা নির্বাচন কর্মকর্তা এম.এ হামিদের সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলাম ও ফারুক মিয়ার পরিচালনায় সভায় বক্তৃতা করেন এরশাদ মিয়া, মোক্তার হোসেন, ফারুক মিয়া, জয়নাল আবেদিন, কাউছার মিয়া, আব্দুস ছালাম, ছাহেব আলী, নবী মেম্বার, নজরুল মেম্বার, হাজী আম্বর আলী, তেঘরিয়ার সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, গোপায়ার সাবেক চেয়ারম্যান এনামুল হক মজনু, আব্দুস ছামাদ, শাহ্ জাহান মিয়া, এম. এ আহাদ চৌধুরী, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সোনা মিয়া, মানিক মিয়া মেম্বার, জাহাঙ্গির মিয়া, হাফেজ আব্দুর রহমান, কালা মিয়া, এখলাছ মিয়া, শেখ আক্তার মিয়া, আব্দুল মালেক, আতাউর রহমান, শাহ্ মতিউর রহমান মতিন প্রমুখ। বক্তারা বলেন ভোট চাইলে আমাদের লজ্জা হয়। আমরা দলবল নির্বিশেষে আপনাকে ভোট দিতে এক্যবদ্ধ হয়েছি। মতবিনিময় শেষে সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার এলাকায় ব্যাপক শোডাউন ও গণসংযোগ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com