বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হিয়ালায় দু’পক্ষের সংঘর্ষে শিশুসহ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে মহিলা ও শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় ৫০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা জানায়, মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রামের লাল মিয়ার পুত্র হারুন মিয়ার সাথে একই গ্রামের আজিদ মিয়ার পুত্র আব্দুল মন্নাফের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে তাদেও মাঝে একাধিক মামলা মোকদ্দমা ও রয়েছে। গতকাল সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় হারুন মিয়া (৪০), মন্নাফ মিয়া (৪৫), কাজল মিয়া (১২), সাহাবুদ্দিন (২২), আব্দুল জব্বার (১৬), জাহাঙ্গীর (২২), মস্তু মিয়া (২৮), আব্দুল আহাদ (২০), ফারুক মিয়া (২০), আব্দুর রউফ (১৮), সাইফুল (২৫), মন্নাফ (১৮), কাওছার (২০), তারেক (২৫), লুতু মিযা (৬০) ও বিপ্লব (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। টেটাবিদ্ধ অবস্থায় মুখলেছ মিয়া (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com