বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও সুশীল সমাজের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সমাবেশ প্রমাণ করে পুলিশের সাথে জনগণের সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে ১ম পর্বের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপরোক্ত কথা বলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামছুল রহমান ভূঁইয়ার পরিচালনায় এরপূর্বে বিকেলে ১ম পর্বের ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি পতœী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি মুনমুন আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ শাহজালাল, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চ্যানেল আইর জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আইজীবি সমিতির সভাপতি এডঃ আফিল উদ্দিন, সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, ব্যক্সের সভাপতি আলহাজ্ব শামছুল হুদা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, ব্যবসায়ী মোদারিছ আলী টেনু প্রমূখ।
ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। সন্ধ্যা ৭টায় অতিথি হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে আনন্দ উপভোগ করেন ডিআইজি কামরুল আহসান বিপিএম, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, সহকারী পুলিশ সুপারগন, ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পুলিশ ও পুলিশ পরিবারের সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com