বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে বাস উল্টে ২৫ যাত্রী আহত

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৬০৪ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে বাস উল্টে ২৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ আদ্যপাশায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহজালাল পরিবহন (ঢাকা-মেট্রো-ব-০২-০০৫০) এর বাসটি মহাসড়কের শায়েস্তাগঞ্জের আদ্যপাশা নামক স্থানে পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তাার পাশে উল্টে যায়। এসময় বাসে থাকা চালক হেলপার সহ ২৫ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের কর্মীরাসহ আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। পুলিশ দুর্ঘটনায় উল্টে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন খন্দকার ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com