বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহর থেকে চুরি করে শায়েস্তাগঞ্জে বিক্রিকালে রাম ছাগলসহ তিন যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহর থেকে চুরি করে শায়েস্তাগঞ্জে বিক্রিকালে রাম ছাগলসহ তিন যুবক জনতার হাতে আটক হয়েছে। পরে তাদেরকে উত্তম-মধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগরবাজারের কসাইর কাছে বিক্রিকালে জনতা ছাগলসহ তিন যুবক আটক করে।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ শহরের কালিগাছতলার বাসিন্দা রকিক বণিক (২২) স্বপন সরকার (২৩) ও উমেদনগরের মোঃ ওয়াহিদ মিয়া (২৩)।
পুলিশের কাছে তারা জানান, এ ছাগলটি শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন থেকে চুরি করে নিয়ে এসেছে। তারা এই প্রথম তারা ছাগল চুরির সাথে জড়িত হয়েছিল। এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার এসআই সুদ্বীন চন্দ দাশ জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com