মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ হাসপাতাল থেকে রোগীর ইনজুরী নোট চুরি

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ইনজুরী নোট খাতা থেকে ৪টি পৃষ্ঠা কে বা কারা চুরি করে নিয়ে গেছে। ওই পাতার একটিতে গত বুধবার শহরের স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ বখাটেদের হামলায় আহত স্কুল ছাত্রীর চাচা মাহবুবুল আলম মান্নার ইনজুরী নোট ছিল বলে জানা গেছে। এ ব্যাপারে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ বজলুর রহমান হবিগঞ্জ সদর মডেল থানায় গত বৃহস্পতিবার সাধারণ ডায়রী করেছেন।
জিডিতে বলা হয়, ১০মে রাত প্রায় সাড়ে ৯টার সময় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের চলমান ইনজুরী নোট খাতার ১২৫, ১২৬, ১৭১ ও ১৭২ কে বা কারা ছিড়ে নিয়ে গেছে।
খোজ নিয়ে জানা গেছে, ছিড়ে নেয়া পাতার একটি পৃষ্টায় গত বুধবার শহরের স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ বখাটেদের হামলায় আহত স্কুল ছাত্রীর চাচা মাহবুবুল আলম মান্নার ইনজুরী নোট ছিল। এ ছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরো কয়েকজনের রোগের বিবরণ ছিল। কারা এ পাতাগুলো ছিড়ে নিয়ে গেছে তা হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারেন নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com