মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৬২২ বা পড়া হয়েছে

রায়হান আহমেদ, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলা পরিষদ ভবনের ছাদ ঢালাই কাজ পরিদর্শন করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মোঃ আবু তাহের অত্যাধুনিক ভবনের ৪র্থ তলার ঢালাই কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রাশেদুল আলম, সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান আনিস, দৈনিক সমকাল এর চুনারুঘাট প্রতিনিধি মোস্তাক আহমদ তরফদার মাসুম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, চুনারুঘাট উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ জাহান চৌধুরী প্রমুখ। হবিগঞ্জ জেলার সবচেয়ে অত্যাধুনিক এ উপজেলা কমপ্লেক্স তৈরি হচ্ছে চুনারুঘাটে। চার কোটি সাতাশ লাখ টাকা ব্যয়ে চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। মোঃ আবু তাহের চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিশেষ করে শিক্ষাসহ সর্ব ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন। তাঁর প্রচেষ্টায় মূলত অত্যাধুনিক কমপ্লেক্সটি চুনারুঘাট উপজেলায় নির্মিত হচ্ছে। শ্রীঘ্রই এর উদ্ভোধন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com