সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১০ মে, ২০১৭
  • ৫৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে বিষধর সাপের কামরে মোজাহিদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মোজাহিদ বেশ কিছু দিন ধরে জীবিকার তাগিদে একই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে দিনমজুর হিসেবে কাজ করতো। মঙ্গলবার বিকেলে তিনি ঘোলডুবার হাওরে ধান কাটতে যান। এ সময় তাকে বিষধর সাপে ছোবল দেয়। এতে শরীরে বিষ ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com