বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পরকীয়া বাধা দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রী খুন ॥ স্বামী পলাতক ॥ শ্বাশুরী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০১৭
  • ৬৪৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ/মোঃ রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামে স্বামীর পরকীয়ায় বাধাঁ দেয়ায় অন্তঃসত্তা স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে পাষন্ড স্বামী। শনিবার বিকালে থানার এস.আই মুসলেহউদ্দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শ্বাশুরীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে সীমার মা রাবেয়া খাতুন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১/২জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম জানান, উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের মৃত ভুট্্রু মিয়ার ছেলে জালাল (২৮) প্রায় ৮ মাস আগে বিয়ে করেন নাসিরনগর উপজেলার গৌর্কন গ্রামের দেয়ান আলীর মেয়ে সীমা আক্তার (২৫ ) কে। বিয়ের পর তাদের সংসার সুখেই কাটছিল। সম্প্রীতি পাশের বাড়ীর মজিদের স্ত্রী আকলিমার সাথে জালালের পরকীয়া সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি প্রায় সবার মধ্যেই জানাজানি হয়ে পড়ে। স্বামীকে এ রাস্তা থেকে ফিরিয়ে আনতে প্রানপণ চেষ্টা করে সীমা। কিন্তু সকল বাধা-বিপত্তি অতিক্রম করে জালাল আকলিমার সাথে পরকীয়া চালিয়ে যেতে থাকে। এ নিয়ে জালাল ও সীমার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত রাতে দেরী করে জালাল বাড়ী ফিরে। এ নিয়ে দুপুর প্রায় ৩টার দিকে সীমা-জালাল ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে পিটিয়ে ও স্বাসরোধ করে সীমাকে হত্যা করে জালাল পালিয়ে যায়।
সীমার চাচাতো বোন সামসুন নাহার বলেন, বিয়ের পর থেকে জালালের পরকীয়ার বিষয়টি ধরা পড়ে। প্রায়ই জালাল সীমাকে শাররীক নির্যাতন করত। এরই মধ্যে সীমা ৫ মাসের অন্তঃ সত্তা হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জালালের মা-সুফিয়া বেগমকে আটক করে। জানান লাশের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। এ ব্যাপারে সীমার মা বাদি হয়ে মামলা দায়ের করেছে।
হবিগঞ্জের সহকারী সিনিয়র পুলিশ সুপার মাধবপুর সার্কেল এস.এম.রাজু আহম্মেদ ও থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম ঘটনাস্থলে ছুটে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com