মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জের ডাকাত সর্দার জাহাঙ্গীর সহযোগীসহ জনতার হাতে আটক

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০১৭
  • ৫৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের ডাকাত সর্দার জাহাঙ্গীর ও আজাদকে চুরাই গরুসহ জনতা আটক করেছে। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার হরিধরপুর গ্রামের দুর্ধর্ষ ডাকাত একাধিক ডাকাতি মামলার আসামী মৃত নাইওর মিয়ার পুত্র জাহাঙ্গীর (৩০) তার সহযোগী একই গ্রামের মৃত আছাব উল্লাহর পুত্র আজাদ (৩৬) জনতার হাতে আটক হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুর্শি গ্রামের মুজেফর আলীর বাড়ীতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে একটি দুধের গাভী বাচ্চাসহ মুল্য ৬০ হাজার নিয়ে যায়। পরে কুর্শি গ্রামের লোকজন বিভিন্ন এলাকায় তাদের সন্ধানে বেরিয়ে পড়েন। এক পর্যায়ে জাহাঙ্গীরকে আটক করে উত্তম মধ্যম দিলে সে চুরির কথা স্বীকার করে। তার স্বীকারোক্তিতে আজাদ এর বাড়ী থেকে চুরাই গাভী উদ্বার করা হয় এবং আজাদকে আটক করা হয়। এ সময় তাদের অপর সহযোগী একই গ্রামের মৃত ছত্তার উল্লাহর পুত্র তাহির মিয়াকে জনতা আটক করে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই পলাশ চন্দ্র দেব ও এসআই প্রদ্যুত চক্রবর্তী উপস্থিত হয়ে আটক ডাকাতদের গ্রেফতার করে থানায় নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com