বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের ইউএনও স্ট্যান্ড রিলিজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্যান্ড রিলিজ হয়েছেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হয়েও বাহুবল না ছাড়ায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম তাকে রিলিজ প্রদান করেন। একই সাথে উপজেলা ভূমি অফিসার শফি উল্লাহকে ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশে তাকে এডিসি পদে পদোন্নতি দেওয়া হয়। সাথে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আদেশ করা হয়।
আদেশের ১৭ দিন পেরিয়ে গেলেও তিনি বরগুনায় যোগ না দেওয়ায় গত ২৭ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ কামরুজ্জামান ৩ মে’র মধ্যে কর্মস্থলে যোগদানের আরেকটি আদেশ প্রদান করেন। আদেশে তিনি আরও উল্লেখ করেন অন্যতায় ওই দিন অপরাহ্নে স্ট্যান্ড রিলিজ বলে গন্য করা হবে।
এ ব্যাপারে সাবিনা আলম বলেন, স্ট্যান্ড রিলিজ নয়, ৪ দিনের জন্য শিক্ষা সফরে থাইল্যান্ড যাচ্ছেন তিনি। আগামী ৮ মে এর মধ্যে ফিরে আসবেন তিনি।
তিনি আরও বলেন ফিরে আসলেই তাকে বাহুবল থেকে রিলিজ দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com