বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেট কর অঞ্চলকে অডিটমুক্ত করার উদ্যোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৬১৯ বা পড়া হয়েছে
????????????????????????????????????

স্টাফ রিপোর্টার ॥ সিলেট কর অঞ্চল অডিটে ভারাক্রান্ত। আয় ব্যায়ের তথ্য গোপন এবং কর আইনের ব্যাত্যয়ের জন্য এই অডিট বাড়ে। সিলেট অঞ্চলকে অডিটমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছ। এর জন্য সার্কেল কর্মকর্তার ক্ষমতা অধ্যাদেশ বলে ফিরিয়ে দেয়া হবে।
বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়কর আইন বিষয়ক কর্মশালায় সিলেটের বিভাগীয় কর কমিশনার সৈয়দ মোহাম্মদ দাউদ এই তথ্য জানান। জেলা কর আইনজীবি সমিতির সভাপতি নলিনী কান্ত রায় নিরুর সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন, সিলেটের অতিরিক্ত কর কমিশনার তৈৗহিদুল ইসলাম, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব বদরুল হোসেন, সিলেট বিভাগীয় কর আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান, সিলেট জেলা ট্যাক্স বারের সাধারন সম্পাদক আবুল ফজল, সুনামগঞ্জ জেলা ট্যাক্স বারের সাধারন সম্পাদক আখেরীজ্জামান, সহকারী কমিশনার ফজলে এলাহী, সহকারী কমিশনার নাদিম হোসেন, চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা কর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু ও আনিছুজ্জামান। কর্মশালায় কর আইনজীবি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com