বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে খুনীদের ফাঁসির দাবিতে লাশ নিয়ে মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরের আলাকপুর গ্রামে প্রতিপক্ষের হাতে নিহত মাঞ্জু মিয়ার খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে তার স্বজন ও গ্রামবাসীরা। বুধবার সকাল ১০টায় তার লাশ নিয়ে হাসপাতাল চত্ত্বর থেকে বের হওয়া মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এ দিকে মাঞ্জু মিয়ার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করেছে থানা পুলিশ।
বিকালে তার জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার আলাকপুর গ্রামে প্রেম নিবেদন করাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুত্বর আহত মাঞ্জু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় সে মারা যায়।
থানার পরিদর্শক তদন্ত মোঃ সাজেদুল ইসলাম জানান, মৃতের আত্মীয়-স্বজন এখনও লিখিত এজাহার দেয়নি। তবে আসামীদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com