বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোয়াই নদী দিয়ে ভেসে আসা লাশ ভারতের কাছে দিয়েছে বাংলাদেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৫১৫ বা পড়া হয়েছে

নুরুল আমি, চুনারুঘাট থেকে ॥ খোয়াই নদী দিয়ে ভেসে আসা মরদেহটি ভারতের কাছে ফেরৎ দিলো পুলিশ। নিহত যুবকের নাম শুভ্রজিৎ শীল। তার বাবার নাম সুবোদ শীল। বাড়ি খোয়াই শহরের ধলাবিল গ্রামে।
সুত্র জানায, গত ৩০ এপ্রিল ৫ বন্ধু এক সাথে ভারতের চা বাগান এলাকা দিয়ে খোয়াই নদীতে স্নান করতে আসে। মোটর সাইকেল, কাপড়-চোপড় নদীর পাড়ে রেখে তারা নদীতে গোসলের জন্য নামে। এক পর্যায়ে মোবাইল নিয়ে ঝগড়া বাঁধে ৫ বন্ধুর মাঝে। এর রেষ ধরে শুভ্রকে খুন করে ৪ বন্ধু। গত মঙ্গলবার শুভ্রজিতের মরদেহ খোয়াই নদীতে ভেসে উঠে। ফেসবুকে ছড়িয়ে পড়ে বিষয়টি।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহটি চুনারুঘাটের মুছিকান্দি এলাকা থেকে উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করে। এদিকে ত্রিপুরা রাজ্যের খোয়াই পুলিশ ফেসবুকের স্ট্যাটাস এবং অন্যান্য সুত্রের মাধ্যমে নিশ্চিত হয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ করে মরদেহটি তাদের বলে জানায়। রাত দেড়টায় খোয়াই সীমান্ত দিয়ে ভারতের পুলিশের কাছে ওই মরদেহটি ফেরত দেয় চুনারুঘাট থানা পুলিশ।
সুত্র জানায়, খোয়াই নদীতে গোসল করতে আসা ৪ বন্ধুর মাঝে ৩ বন্ধুকে আটক করে খুনের মোটিভ উদ্ধার করেছে ত্রিপুরা পুলিশ। গতকাল বুধবার সকালে খোয়াই হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com