মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জে ব্যাংক ডাকাতির ঘটনায় ॥ হবিগঞ্জের দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৮১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জে পূবালী ব্যাংকে ডাকাতির সাথে জড়িত হবিগঞ্জের দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এডি জে.এম ইমরান এর নেতৃত্বে মাধবপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, বানিয়াচং উপজেলার গুনই গ্রামের মোজাফ্ফর মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওরপে আনু (৩০) ও হবিগঞ্জ সদর উপজেলার বনগাও গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আলী আকবর (৩৫)। উল্লেখ্য যে, আনোয়ার হোসেন ওরপে আনু ও আলী আকবর দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানুষের ঘরে ডাকাতি করে আসছিল। আনুর নামে মৌলভীবাজার সদর থানায় ডাকাতির মামলাও রয়েছে। আনোয়ার হোসেন ও তার সঙ্গী আলী আকবর গত ১৮ এপ্রিল পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখা হতে ৪ লাখ ৮০ হাজার টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়। ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় এদের প্রতারণার ছবি প্রকাশ পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তারা সিলেট বিভাগে ত্যাগের পরিকল্পনা করছিল। এ খবর পেয়ে র‌্যাবের অভিযানিক দলের কৌশলের কাছে তারা নতি স্বীকার করে এবং গ্রেফতার হয়। বিভিন্ন সূত্রমতে জানা যায়, আনোয়ার হোসেন আনু ও আলী আকবর এলাকায় ত্রাস হিসেবেও পরিচিত। তাদেরকে গ্রেফতার করায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আইনশৃংখলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আসছিল এবং গোপনে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সুনামগঞ্জ জেলার সদর থানায় জিডির মূলে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com