সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

সাংবাদিক মোশাহিদ আলমের পিতার ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৭৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও মাই টিভির জেলা প্রতিনিধি মোশাহিদ আলমের পিতা মোঃ গণি মিয়া আর নেই। তিনি শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সদর উপজেলার রিচি গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকাল ১০টায় রিচি শাহী ঈদগাহ ময়দানে প্রথম জানাযা ও রিচি উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাযা শেষে রিচি ঈশাণ কোণা জামে মসজিদের পাশে দাপন করা হয়।
তার মৃত্যুতে শোক
হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও মাই টিভির জেলা প্রতিনিধি মোশাহিদ আলমের পিতা মোঃ গণি মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। গতকাল পত্রিকায় প্রদত্ত এক বিবৃতিতে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com